
ঢাকায় কবীর সুমনের গানে বিশেষ কনসার্ট ২ অক্টোবর
কবীর সুমনের সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২ অক্টোবর ঢাকার বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে অনুষ্ঠিত হবে ‘হঠাৎ রাস্তায় অফিস অঞ্চলে’ কনসার্ট। অটামনাল মুন, রেজাউল করিম লিমন ও নাহিদ হাসান সুমনের গান পরিবেশন করবেন; শিল্পী নিজে অনুষ্ঠানে থাকবেন না।