
সৌদির ফ্লাইট সংকটে ঢাকায় বাতিল ১১৮ ফ্লাইট, ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী
সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে বাংলাদেশ থেকে ১১৮টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। এতে ১৮ হাজার ৩৬২ জন যাত্রী প্রভাবিত হয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ একাধিক সংস্থার ফ্লাইট সূচিতেও পরিবর্তন এসেছে।




