
ডেঙ্গু নিয়ন্ত্রণে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় ১২ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে তিন মাসের বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান শুরু করছে সরকার। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।