
দিনাজপুরের বিরামপুরে ২৭ অক্টোবর চাকরি মেলা, অংশ নেবে ৭০ প্রতিষ্ঠান
দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে ২৭ অক্টোবর দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হবে। আয়োজকদের তথ্য অনুযায়ী, এতে দেশের প্রায় ৭০টি প্রতিষ্ঠান অংশ নেবে। অষ্টম শ্রেণি পাস থেকে পিএইচডি ডিগ্রিধারী, অভিজ্ঞ ও অনভিজ্ঞ চাকরিপ্রার্থীরা বিনামূল্যে নিবন্ধন করে মেলায় অংশ নিতে পারবেন।




