দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ মডেল, অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন মা/রা গেছেন। ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টার দিকে তাঁর মৃ/ত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৩৯ বছর। শনিবার দুপুরে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

তুলনার মৃ/ত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর মা আমেনা বেগম, যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে তুলনার স্তনে টিউমার ধরা পড়ে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর চিকিৎসা শুরু হয়। পরে তাঁকে ঢাকার পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

গত ২০ অক্টোবর তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর বায়োপসি পরীক্ষায় ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসকেরা জানতে পারেন, তত দিনে তাঁর শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে। এরপর চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

তুলনার মা আমেনা বেগম জানান, অস্ত্রোপচারের পর প্রথম দুই দিন তুলনার শারীরিক অবস্থা তুলনামূলক ভালো ছিল। পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন তিনি। তবে শুক্রবার সকাল থেকে তাঁর অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে হৃদ্‌রোগে আক্রান্ত হলে রাত ১১টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃ/ত ঘোষণা করেন।

মডেলিং, অভিনয় ও টেলিভিশন উপস্থাপনার মাধ্যমে দীর্ঘ কর্মজীবনে নিজের পরিচিতি তৈরি করেছিলেন তুলনা আল হারুন। ফ্যাশন কোরিওগ্রাফার ও স্টাইলিস্ট হিসেবেও কাজ করেছেন তিনি। দেশের বিনোদন ও ফ্যাশন অঙ্গনের বিভিন্ন আয়োজনে তাঁর সম্পৃক্ততা ছিল।

ব্যক্তিজীবনের নানা পরিস্থিতির মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি ছিল তুলনার। তাঁর মৃ/ত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী, ফ্যাশন কোরিওগ্রাফার, ডিজাইনার ও ভক্তদের অনেকে শোক প্রকাশ করেছেন। তাঁর প্রয়াণে দেশের বিনোদন ও ফ্যাশন অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।