মাঝ আকাশে একটি বিমানের ভেতর দুই যাত্রীর মধ্যে মা'রা'মা'রির ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটে লন্ডন থেকে বাংলাদেশে ফেরার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। ফ্লাইট চলাকালে দুই যাত্রীর মধ্যে প্রথমে কথা কা'টা'কা'টি শুরু হয়। পরে তা হা'তা'হা'তিতে রূপ নেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানের ভেতরে দুই ব্যক্তি উত্তেজিত অবস্থায় একে অপরের সঙ্গে ত'র্ক করছেন। একপর্যায়ে তারা শারীরিক সং'ঘ'র্ষে জড়িয়ে পড়েন। সং'ঘ'র্ষের সময় একজনের পরনের পোশাক ছিঁ'ড়ে যাওয়ার দৃশ্যও দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হঠাৎ এমন ঘটনায় বিমানে থাকা অন্য যাত্রীদের মধ্যে আ'ত'ঙ্ক তৈরি হয়। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীরা উদ্বিগ্ন হয়ে পড়েন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেবিন ক্রু ও আশপাশের যাত্রীরা এগিয়ে এসে দুই ব্যক্তিকে আলাদা করার চেষ্টা করেন।

তবে কী কারণে দুই যাত্রীর মধ্যে প্রথমে বি'রো'ধের সৃষ্টি হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ঘটনার সময়, ফ্লাইট নম্বর বা সংশ্লিষ্ট যাত্রীদের পরিচয়ও তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

ঘটনার বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, বিষয়টি তার জানা নেই এবং তিনি খোঁজ নিয়ে দেখবেন।

বিমান চলাচলের নিয়ম অনুযায়ী, আকাশে থাকা অবস্থায় যাত্রীদের এমন আচরণ নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য বড় উদ্বেগের বিষয়। তাই যাত্রীদের আচরণ নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় কেবিন ক্রুদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা আলোচনা চলছে। তবে ঘটনার পূর্ণাঙ্গ কারণ ও পরবর্তী ব্যবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তথ্যের অপেক্ষা রয়েছে।