বাংলাদেশ ও যুক্তরাজ্যের ব্যবসা, বাণিজ্য ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BBCCI)-এর আজীবন সদস্যপদে সম্মানিত হয়েছেন MH Global Group-এর চেয়ারম্যান ক্যাপ্টেন এ. কে. এম. গোলাম কিব্রীয়া, CEO গোলাম মর্তুজা এবং CCO জহিরুল ইসলাম।
দীর্ঘদিনের ব্যবসায়িক নেতৃত্ব, আন্তর্জাতিক যোগাযোগ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকার স্বীকৃতি হিসেবে তাদের এই সম্মাননা দেওয়া হয়েছে।
MH Global Group-এর নেতৃত্বে থাকা এই তিন ভাই ব্যবসা সম্প্রসারণ, বিনিয়োগের সুযোগ তৈরি এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে কাজ করে আসছেন।
এই অর্জনকে MH Global Group পরিবারের জন্য একটি গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, এই সম্মান তাদের দীর্ঘদিনের পরিশ্রম, নেতৃত্ব ও ব্যবসায়িক অঙ্গনে অবদানের স্বীকৃতি।
BBCCI যুক্তরাজ্যে বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ সহযোগিতা এবং ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধিতে কাজ করছে।
এদিকে, এই স্বীকৃতির পাশাপাশি জহিরুল ইসলাম CIP BBCCI-এর পরিচালক হিসেবেও নির্বাচিত হয়েছেন। তার নতুন দায়িত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।
তিন ভাইয়ের এই সম্মাননা বাংলাদেশ ও যুক্তরাজ্যের ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে।
